• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা জেলার সাজাপ্রাপ্ত সর্বহারা সদস্য হুমায়ন কবির শেখ কে আশুলিয়া থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫
ঢাকা জেলার সাজাপ্রাপ্ত সর্বহারা সদস্য হুমায়ন কবির শেখ কে আশুলিয়া থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

খুলনা জেলার দাকোপ থানার দায়েরকৃত অস্ত্র মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত সর্বহারা সদস্য হুমায়ুন কবির শেখ (৪৫)কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

১। এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এজাহার সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার রামপাল থানার সর্বহারা সদস্য হুমায়ুন কবির শেখ খুলনা জেলার দাকোপ থানায় ২০০৪ সালে দায়েরকৃত অস্ত্র মামলার ১ নং এজাহারনামীয় আসামী। বিদেশি বন্দুক ও বন্দুকের তাজা গুলি বহন ও অবৈধ ব্যবহারের অপরাধে দোষী সাব্যস্ত করে বিশেষ দায়রা জজ, খুলনা ১৭/০৩/২০০৮ তারিখে উক্ত সর্বহারা সদস্যকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯-(চ) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রামপাল থানার সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন কবির শেখ কে গ্রেফতারের লক্ষ্যে থানা হয়ে অধিযাচনপত্র র‍্যাব-০৩ ঢাকা বরাবর প্রেরণ করলে উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে আনুমানিক ২২০০ ঘটিকায় র‍্যাব-৩, সিপিএসসি এবং র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকা হতে আসামি হুমায়ুন কবির শেখকে গ্রেফতার করে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930