• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকার বিএআরসি তে বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের কৃষিবিদ দিবস উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৪
ঢাকার বিএআরসি তে বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের কৃষিবিদ দিবস উদযাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বৃহঃপতিবার বিকাল ৪.১৫ মিনিটে ঢাকার ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে “কৃষিবিদ দিবস-২০২৪” উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির আসন অলংকৃত করেন কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি; সভাপতি, বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশন; সভাপতি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ড. মোঃ হামিদুর রহমান, নির্বাহী সভাপতি, বাকৃবি অ্যাল্যামনাই এসোসিয়েশন। দিবসটির তাতপর্য তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ অ্যালামনাইবৃন্দ- যেমন ডাচ বাংলা ব্যাংকের সাবেক সিইও কৃষিবিদ জনাব মোঃ ইয়াসিন আলী, ইমিরেটাস অধ্যাপক ড. আব্দুর সাত্তার মন্ডল, কৃষি প্রকৌশলীবিদ মোঃ রহমত উল্লাহ, একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ড. মোঃ জাহাঙ্গীর আলম, কৃষিবিদ আবুল ফায়েজ কুতুবী, মহাপরিচালক ডিএই কৃষিবিদ বাদল চন্দ বিশ্বাস, মহাপরিচালক বিজেআরআই কৃষিবিদ ড. মোঃ আব্দুল আউয়াল, মহাপরিচালক বিনা কৃষিবিদ ড. মির্জা মোফাজ্ঝল ইসলাম, কৃষিবিদ মিসবাউজ্জামান চন্দন, বিসিএস কৃষি অ্যাসেসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন, কৃষিবিদ আজিজুল ইসলাম ও বাকৃবি ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ মোঃ তায়েফুর রহমান রিয়াদ প্রমুখ।

দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক অ্যালামনাই এর আনন্দমুখর উপস্থিতিতে আলোচকবৃন্দ দিবসটির ইতিহাস ও করণীয় সম্পর্কে আলোকপাত ধরেন। কৃষিবিদদের সরকারি চাকুরীতে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার সুদূরপ্রসারী সিদ্ধান্ত ঘোষণার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তাগণ উল্লেখ করেন যে, জাতির পিতার এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে মেধাবী কৃষি শিক্ষার্থীরা আকৃষ্ট হয়েছেন এবং কৃষি গবেষণা সম্প্রসারণ, উপকরণ ব্যবস্থাপনাসহ সকল খাতে অভূতপূর্ব অবদান রাখতে সক্ষম হয়েছেন। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ আজ কৃষির সকল ক্ষেত্রে বিপুল অগ্রগতি সাধন করেছে, যা এদেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য-বলয় রচনা করেছে। ফলে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। বক্তাগণ বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের ঐক্য প্রতিষ্ঠা ও এলামনাইগণের পেশাগত দক্ষতা অর্জনের উপর গুরুত্বরোপ করেন এবং জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930