রাজধানীতে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে।ভারতের প্রজাতন্ত্র দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন শনিবার ২৫ জানুয়ারি-২০২৫ হোটেল রেডিসনে সন্ধ্যায় একটি অভ্যর্থনা অনুষ্ঠান এর আয়োজন করে।
অভ্যর্থনা অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী গণতন্ত্রের জন্য একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর।অন্তবর্তী সরকার এ লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করছে।তিনি বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত।আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের। ভারত একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়।,তিনি আরো বলেন,”দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে অবাধ,সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন,
একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন জানান। “আমরা বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এবং বাংলাদেশের জনগণকে তাদের সামনের যাত্রায় মঙ্গল কামনা করি”, তিনি উল্লেখ করেন।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার এর -সশস্ত্র বাহিনী, রাজনীতি, সুশীল সমাজ, ব্যবসা, মিডিয়া, একাডেমিয়া, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রের সর্বস্তরের মানুষ এবং কূটনৈতিক কোরের সদস্যরা এই উদযাপনে যোগ দেন।
প্রসঙ্গত, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত শাসনের লক্ষ্যে ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার ঘটনাকে স্মরণ করে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এটি ভারতের একটি জাতীয় দিবস।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানান।