ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম-এর আত্নপ্রকাশ
ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম-এর আত্নপ্রকাশ
নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল নতুন সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম’ (বিএনভিজেএফ) নামে একটি সাংবাদিক সংগঠন আত্মপ্রকাশ করে।শনিবার (১ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকার ‘ভূতের আড্ডা পার্টি সেন্টার’-এ সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(বিএনভিজেএফ) সংগঠনটির আত্নপ্রকাশ অনুষ্ঠানে এসময় কামরুল হাসান বাবলুকে আহবায়ক এবং এ বি এম মনিরুজ্জামানকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা হয়।
সংগঠনের আহবায়ক কামরুল হাসান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক (দপ্তর) এ বি এম এ রাজ্জাক, যুগ্ম আহবায়ক এম কফিলউদ্দিন ও যুগ্ম আহবায়ক মোঃ আফাজউদ্দিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজোয়ানুল হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম সরকার, এল রহমান,
আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, তুরাগ থানা বিএনপির আহবায়ক হারুনর রশীদ খোকা, উত্তরা পৃর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম প্রমুখ। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সিঃ যুগ্ম আহবায়ক সেলিম কবির, যুগ্ম আহবায়ক সৈয়দ ইদ্রিস আলী, যুগ্ম আহবায়ক তালহা ইবনে হাসান, সদস্য (দপ্তরের দ্বায়িত্বে) যোবায়ের আহমেদ, সদস্য মহসিন দিনু সভায় বক্তব্য রাখেন। বক্তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন দিক তুলে ধরে এই সংগঠন অত্যান্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন, বর্তমান সময় বিএনপির বিবূদ্ধে ডার্চুয়াল মাধ্যমে যেরকম অপপ্রচার শুরু হয়েছে, এইসময়ে এরকম সংগঠন গঠন করার প্রয়োজন ছিল। তিনি জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সদস্যদের নিরপেক্ষতার সহিত সংবাদ পরিবেশনের তাগিদ দেন। তিনি আরো বলেন বিএনপির বিরূদ্ধে সত্য নিউজ করলে হামলা মামলা হবে না, বরং আমাদের ভুলগুলো আমরা সংশোধন করে নিতে পারবো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সদস্য সচিব এ বি এম মনিরুজ্জামান তার সাংগঠনিক বক্তব্যে বলেন, চব্বিশের গনঅভ্যুত্থানের পরে বিএনপির বিরূদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। দেশ ও বিদেশে বিএনপির বিরূদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ করতেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকদের নিয়ে এ সংগঠন ঘটন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সহস্যাধিক ভার্চুয়াল যোদ্ধা তৈরি করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
সংগঠনের আহবায়ক কামরুল হাসান বাবলু বলেন, আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকগণ বিএনপির বিরূদ্ধে সকল ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিব। ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আরো যারা আছেন, যুগ্ম আহবায়ক পদে মোকসেদুল হাসান খান, সদস্য পদে মহসিন দিনু, মেহেদী হাসান রাসেল, মোহাম্মদ রুহুল আমিন, ইদ্রিস আলম, স্বপন রানা সোহেল, সাইফুর নুর শুভ, আলমগীর হোসেন, সাদাফ আলী খান, আরিফ হোসেন চৌধুরী, সাকিবুল হাসান, রেজোয়ানুল হক, মো. ইব্রাহিম।
বিএনপি ও অঙ্গসংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, বিএনভিজেএফ গঠনের মাধ্যমে ভার্চুয়াল পরিসরে দলের তথ্য, মতাদর্শ ও জনসম্পৃক্ততা আরো সুসংগঠিত হবে এবং প্রোপাগান্ডার জবাবে বিএনপির অবস্থান দেশব্যাপী আরো শক্তভাবে তুলে ধরা সম্ভব হবে।