• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুলাই অভ্যুত্থানে থানা হতে লুট হওয়া ১২ রাউন্ড ৭.৬২ মিমি রাইফেলের গুলিসহ রাজিব নামে এক ব্যক্তি খিলগাঁও থানার মেরাদিয়া এলাকা হতে র‍্যাব-০৩ কর্তৃক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫
জুলাই অভ্যুত্থানে থানা হতে লুট হওয়া ১২ রাউন্ড ৭.৬২ মিমি রাইফেলের গুলিসহ রাজিব নামে এক ব্যক্তি খিলগাঁও থানার মেরাদিয়া এলাকা হতে র‍্যাব-০৩ কর্তৃক গ্রেপ্তার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ অক্টোবর ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানাধীন ৩৩/৩ মধ্যপাড়া (মাতবর গলি), মেরাদিয়া মেইন রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে অবৈধ ১২ রাউন্ড ৭.৬২ মিঃ মিঃ চায়না রাইফেলের গুলিসহ মোঃ রাজিব হোসেন (৪১), পিতাঃ আব্দুর রশিদ, ১৪২/১৩ মধ্য পাড়া, মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায় যে, জুলাই অভ্যুত্থানে থানা হতে লুটকৃত গুলিসমূহ সে অবৈধভাবে মজুদ করে রেখেছিল এবং লুটকৃত গুলি ঢাকা মহানগরীর খিলগাঁও থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। ধৃত আসামি অবৈধ চায়না রাইফেলের গুলি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অস্ত্র আইন-১৯৭৮ এর ১৯ এর ক ধারায় অপরাধ করেছে।

ধৃত আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলা রুজু হয়েছে (মামলা নং-১৭, তারিখঃ ০৬/১০/২০২৫)।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930