• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসেক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসেক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট

-ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (ডিঅ্যান্ডবি) সম্প্রতি জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে একাধিক ক্যাটাগরিতে ‘লিডার’ হিসেবে নির্বাচিত হয়েছে। গ্রাহকদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে এই স্বীকৃতিগুলো পেয়েছে প্রতিষ্ঠানটি।

জি২ প্ল্যাটফর্মে ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পাওয়া মানে বিশ্বের শীর্ষ ৩ শতাংশ সফটওয়্যার কোম্পানির মধ্যে স্থান করে নেওয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, এই র‍্যাংকিং কোন কোম্পানির নিজস্ব দাবি বা প্রচারিত তথ্যের ওপর নয়, বরং সরাসরি গ্রাহকদের রিভিউ ও ব্যবহার অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হয়।

জি২ উইন্টার ২০২৬ এ – সেলস ইন্টেলিজেন্স ও লিড শনাক্তকরণ সক্ষমতা ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি হুভারস’; ডেটা গভর্নেন্স ও অ্যাকাউন্ট ইন্টেলিজেন্স ফিচার ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি কানেক্টস’; এবং থার্ড পার্টি ও সাপ্লায়ার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি রিস্ক অ্যানালিটিক্স’ ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গ্রাহকদের মতে, ডিঅ্যান্ডবি-এর সল্যুশনগুলো নতুন ক্লায়েন্ট খুঁজে পেতে এবং নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করতে বেশ সহায়ক। গ্রাহক পর্যালোচনায় আরও দেখা গেছে, এই সল্যুশনগুলো ব্যবহারে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঝুঁকিমুক্ত রাখতে ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক সহায়তা করেছে।