• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাসদ অফিস বেদখলের অপচেষ্টা ও চুরির নিন্দা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪
জাসদ অফিস বেদখলের অপচেষ্টা ও  চুরির নিন্দা

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এক বিবৃতিতে অভিযোগ করে জানিয়েছেন যে, দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জাসদের রাজনৈতিক প্রতিপক্ষের মদদে মোহন রায়হান ও নাজমুল হক প্রধান কতিপয় দুর্বৃত্তকে সাথে নিয়ে আজ ১০আগস্ট২০২৪ শনিবার বিকাল ৪:৩০টায় চোরের মত জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙ্গে ঢুকে এবং জাসদ কার্যালয়ের কম্পিউটার, ল্যাপটপসহ অফিসের ব্যবহার্য সামগ্রীর চুরি করে নিয়ে যায়। জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জাসদ অফিস বেদখলের অপচেষ্টা ও চুরির ঘটনার নিন্দা জানান এবং আইনপ্রয়োগকারী সংস্থাকে এই ঘটনার সাথে যুক্ত দূর্বৃত্ত, দুষ্কৃতিকারী ও চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031