• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতের কোন পরিষেবা দিতে দেবনা-শুভেন্দু অধিকারী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪
চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতের কোন পরিষেবা দিতে দেবনা-শুভেন্দু অধিকারী

Oplus_131072

চট্টগ্রাম এর পুন্ডরিক ধামের অধ্যক্ষ সন্ন্যাসী ও বৈষ্ণব চিন্ময় প্রভুর গ্রেপ্তারের খবর দ্রুতগতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। তার মুক্তি চাই শীর্ষক শ্লোগানে পোস্টারও তৈরি হয়েছে। বিষয়টি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি, ভারতেও ব্যাপকভাবে প্রচার পাচ্ছে। দেশটির প্রায় সবকটি গণমাধ্যমের অনলাইন সংস্করণে ফলাও করে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের খবর ছাপা হচ্ছে। সোমবার (২৫ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপির শুভেন্দু অধিকারীও রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের হিন্দুদের স্বার্থ ও অধিকার রক্ষার লড়াইয়ের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ড. ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটি পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। আমরা তার নিঃশর্ত মুক্তি চাইছি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতের কোনো পরিষেবা দিতে দেব না। চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে বাংলাদেশে ভারতের সব পরিষেবা বন্ধের হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ।ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, এ গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বিশ্বে ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা অনতিবিলম্বে প্রভু চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারীকে জাতীয় স্বার্থে মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদও বিবৃতিতে চিন্ময় প্রভুর গ্রেপ্তারে উদ্বেগ ও শঙ্খা প্রকাশ করেছে। পূজা পরিষদ বিবৃতিতে বলেছে, চিন্ময় প্রভু সনাতনীদের আটদফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন। তার এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়।

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে উড়ানের অপেক্ষা করছিলেন চট্টগ্রামে যাওয়ার জন্য। এর মধ্যেই আকস্মিকভাবে গ্রেপ্তার হলেন আলোচিত সন্ন্যাসী ও ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস (চিন্ময় প্রভু)। তিনি আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। চিন্ময় কৃষ্ণ দাস সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ও একজন বৈষ্ণব,সন্ন্যাসী।তিনি সাদাসিধে জীবন যাপন করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি সোমবার (২৫ নভেম্বর)তাকে গ্রেপ্তার করে। চিন্ময় প্রভু গ্রেপ্তারের সময় তিনি শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম নগরী উত্তাল এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় তার ছবি নিয়ে সনাতনীরা প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে। ঢাকার শাহবাগে রাতে সনাতনীদের অবরোধ কর্মসূচিতে স্থানীয়রা হামলা করেছেন বলে জানা গেছে।প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদের ঘটনায় সাধারণ সনাতনীরা আন্দোলন শুরু করলেও ইসকন এখনো পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি। ঢাকায় ইসকনের মুখপাত্র জয় মহাপ্রভু দাস বলেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে কর্মসূচি দেয়া হবে কি না তা এখনো পর্যন্ত ইসকন এর পক্ষ থেকে জানানো হয়নি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930