শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ০৯:০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত ঈদের জামাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির অগ্রগতি, আইন-শৃঙ্খলার উন্নতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রার্থনা করা হয়।
ঈদ-উল-ফিতরের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।