• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গ্লোবাল ইসলামী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফ্রি আই ক্যাম্প’ আয়োজন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২৫
গ্লোবাল ইসলামী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফ্রি আই ক্যাম্প’ আয়োজন


চোখের যত্নের বিষয়ে কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ০৬-০৭ মে ২০২৫ দুই দিনব্যাপী ‘ফ্রি আই ক্যাম্প’ আয়োজন করা হয়। অপসিস ভিশন কেয়ার লিমিটেড-এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীগণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুযোগ লাভ করেন ও ছাড়কৃত মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের চশমা ক্রয় করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামি করিম, উপব্যবস্থাপনা পরিচালক এ.এফ. সাব্বির আহমদ আই ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ব্যাংকের হেড অব মার্কেটিং ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী এবং অপসিস ভিশন কেয়ার-এর চেয়ারম্যান ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930