• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পেনশন স্কিমে মাসিক চাঁদা জমা সহজ করতে ‘উপায়’-জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৬
পেনশন স্কিমে মাসিক চাঁদা জমা সহজ করতে ‘উপায়’-জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা

সর্বজনীন পেনশন স্কিমে মাসিক চাঁদা জমা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি পরিচালিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধিত গ্রাহকরা ‘উপায়’ অ্যাপ এবং সারা দেশে বিস্তৃত ‘উপায়’-এর এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সহজেই মাসিক চাঁদা জমা দিতে পারবেন।

অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন স্কিমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। ‘উপায়’-এর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকরা নিরাপদ ও ঝামেলামুক্তভাবে পেনশনের মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন, যা সর্বজনীন পেনশন কর্মসূচির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ সুরাতুজ্জামান, সদস্য (তহবিল ব্যবস্থাপনা) মুন্সী আবদুল আহাদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘উপায়’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যামল বরণ দাস, প্রধান ব্যবসা কর্মকর্তা মোঃ মাহবুব সোবহান, উপপরিচালক হাসান মোহাম্মাদ জাহিদ, সহকারী পরিচালক মোহাম্মদ মামুন রেজা খান, প্রধান বিপণন কর্মকর্তা কাজী শাকিল এবং ব্যবস্থাপক আহমেদ নাফিস ওসমানী।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করবে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহকরা সহজেই সর্বজনীন পেনশন স্কিমে মাসিক চাঁদা জমা দিতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এই উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করবে এবং সরকারের ‘বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে ডিজিটাল সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের জন্য আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হবে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031