• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের সাক্ষাৎ

মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন এবং ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান, ড. মোঃ কবির আহমেদ ও মোঃ সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বিনিময় হার নীতি এবং চলমান ব্যাংকিং খাত সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সকল বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতিতে অবহিত হয়ে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন এবং এ সকল ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930