• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গভর্নর মহোদয়ের সাথে অস্ট্রেলিয়া হাইকমিশনারের বৈঠক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২৬
গভর্নর মহোদয়ের সাথে অস্ট্রেলিয়া হাইকমিশনারের বৈঠক

আজ ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) সকালে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার মান্যবর হাইকমিশনার মিজ সুসান রাইল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান জনাব ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, নির্বাহী পরিচালক জনাব মোঃ সরওয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের চলমান সংস্কার, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে চলমান সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া কয়েকটি ব্যাংকের পুনর্গঠন কার্যক্রম সম্পর্কেও মতবিনিময় করা হয়।
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের সক্ষমতা উন্নয়নে কারিগরি সহায়তা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়। গভর্নর মহোদয় বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার পূর্ববর্তী কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে বাংলা কিউআর এর সাম্প্রতিক প্রচারণা কার্যক্রমের প্রশংসা করা হয়।
উভয় পক্ষ অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক খাতের আধুনিকায়ন, জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এ সময় অস্ট্রেলিয়া এওয়ার্ড প্রোগ্রামের এর আওতায় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত অবদান এবং দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে তাদের ভূমিকার বিষয়টিও উল্লেখ করা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930