এতদ্বারা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে প্রভাবিত হবে।
আগামী ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) রাত ১০:০০ ঘটিকা হতে ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত মোট ২১ (একুশ) ঘণ্টা মেরামত কাজ পরিচালিত হবে।
শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের নিম্নলিখিত এলাকাসমূহে বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে এবং কোনো কোনো এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে:
সমগ্র নারায়ণগঞ্জ ও পঞ্চবটি এলাকা।
মুক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকা।
জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকা।
উল্লিখিত এলাকাগুলোর আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।
গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কাজ শেষ হওয়া মাত্রই গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
কর্তৃপক্ষের আদেশে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড