• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গাজীপুর সিটি কর্পোরেশন এর ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪
গাজীপুর সিটি কর্পোরেশন এর ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা।

মঙ্গলবার, ১৬/০৭/২০২৪ তারিখ নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন এর ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।’১৬/০৭/২০২৪ তারিখ মঙ্গলবার নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন এর ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

উক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব জায়েদা খাতুন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সফল মেয়র ও বর্তমান মেয়র এর মাননীয় উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহোদয়।

মাননীয় উপদেষ্টা মহোদয় বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এর ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে চার হাজার নয় কোটি বিশ লক্ষ চব্বিশ হাজার টাকা, যেটা জনমুখী ও কল্যাণমুখী।৷ বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেনের ব্যবস্থা, ফুটপাত নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পরবর্তীতে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং দুর্যোগপূর্ণ অবস্থায় মশার উপদ্রুপ থেকে শুরু করে যে কোন দুর্ঘটনা এবং মানুষের তাৎক্ষণিক কোন কাজ সমাধান করার জন্য এখানে গাজীপুর সিটি কর্পোরেশন একটি গণমুখী বাজেট দিয়েছে।

মাননীয় উপদেষ্টা আরও বলেন, এই বাজেটটি বাস্তবায়িত হলে গাজীপুরে যে ৪০ লক্ষ লোক বাস করে, তাতে সকল নাগরিক সুবিধা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার যে নির্দেশনা দিয়েছেন, সেটা বাস্তবায়ন করার জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে এবং এই বাজেটের বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে একটি স্মার্ট ও গ্রীণসিটি হিসাবে গড়ে তুলা হবে।

তিনি আরও বলেন, গাজীপুর ময়লার বড় একটি শহর হিসাবে অবস্থান করছে। যেটা থেকে রক্ষা পাওয়ার জন্য, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে,আজকের এই বাজেটের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনে সেটা বাস্তবায়ন করা হবে।

ঘোষিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৪০০৯,২০,২৫,০০০/- ( চার হাজার নয় কোটি বিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩২৪৪,৬২,০৯,০০০/- ( তিন হাজার দুইশত চুয়াল্লিশ কোটি বাষট্টি লক্ষ নয় হাজার) টাকা।

উক্ত বাজেটে গাজীপুর সিটি কর্পোরেশন এর আয়ের উল্লেখযোগ্য খাত গুলো হচ্ছে ট্যাক্সেস, রেইট, ফিস, ইজারা, মার্কেট নির্মাণের সেলামি/ মাল্টি স্টোরড বিল্ডিং নির্মাণ, পানি শাখার আয়, সরকারি অনুদান, বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্প ইত্যাদি।

উক্ত বাজেটের ব্যায়ের উল্লেখযোগ্য খাত গুলো হচ্ছে সাধারণ সংস্থাপন, সংস্থাপন সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয়, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি, কনজারভেন্সী, জেনারেল এসেসমেনন্ট ও ক্রোকী পরোয়ানা, বৃক্ষ রোপন ও রক্ষণাবেক্ষণ, শিক্ষা ও ক্রীড়া, বিভিন্ন কল্যাণমূলক ব্যয়, সাংস্কৃতি অনুষ্ঠান, জরুরি ত্রাণ, অফিস ব্যবস্থাপনা, বিভিন্ন তথ্য প্রযুক্তি, পানি সরবরাহ, অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প / ডিপিপি ইত্যাদি।