• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫
খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় বাংলাদেশ নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের

গাইবান্ধা মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেনতামুলক এক কর্মশালা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা প্রশাসক চৌদুরী মোয়াজ্জম আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক মাহমুদুল কবীর,সদস্য (যুগ্নসচিব )। কর্মশালায় খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো সোহেলুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা অতিরিক্ত পুলিশ সুপার ধ্রব জ্যোতিমর্য় গোপ, জেলা বিএনপির সভাপতি ডাঃ ময়নুল হাসান সাদিক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিনিয়র কনসালটেন্ট মোঃ আইয়ুব হোসেন, স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ মিলন মিয়া সহ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গনমাধ্যমকর্মী এবং অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।