• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪
কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনা

কয়রা সদর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় পরিষদের সম্মেলন কক্ষে জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব এম এম রানার পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি দলের প্রফেসর কে-ই কোদা, মিস কাটসুই, জেজেএসের পরিচালক এটিএম জাকির হোসেন, প্রকল্প সমন্বযকারী আব্দুল মালেক, স্বাস্থ্য বিভাগের পরিদর্শক এবি সিদ্দিক, উপ-সহকারী কৃষি অফিসার মাহমুদ হাসান, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, নাজমুছ সাদাত, মাসুম বিল্লাহ, মুর্শিদা খাতুন, শাহানারা খাতুন, সেলিনা আক্তার লাইলি, শিক্ষক মাওলানা মজিবর রহমান, সিপিপি সদস্য নাছিমা খাতুন, ননী গোপাল মজুমদার, সমাজসেবক মুনছুর রহমান সানা, মোল্যা মনিরুজ্জামান মনি, জেজেএস প্রস্তুুতি প্রকল্পের আবু জোবায়ের, অশোক কুমার, নাজমুল হুদা, এস এম এ মজিদ, স্বেচ্ছাসেবক আশিকুজ্জামান আশিক প্রমুখ। সভায় দূর্যোগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদসরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930