• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কয়রায় ইউনিয়ন পরিষদে খাত ভিত্তিক বাজেট বরাদ্দ মনিটারিং বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫
কয়রায় ইউনিয়ন পরিষদে খাত ভিত্তিক বাজেট বরাদ্দ মনিটারিং বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় স্থানীয় সরকার শক্তিশালী করণে ইউনিয়ন পরিষদে বাজেট চাহিদাভিত্তিক খাত তৈরী, বরাদ্দ বৃদ্ধি ও বাজেট মনিটারিং বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারী সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ডরপ ইভলভ প্রকল্প এ মতবিনিময় সভার আয়োজন করে।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে ও প্রজেক্ট কো অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকারের সঞ্চলায় মতবিনিময় সভায় বক্তৃতা রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেক, সাংবাদিক আঃ রউফ, গোলাম রব্বানী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, ইউপি সচিব মোঃ ইকবাল হোসেন, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, মুর্শিদা আক্তার, নারী নেত্রী স্বপ্না মন্ডল, মুর্শিদা খাতুন, সিএস প্রতিনিধি, মোল্যা মনিরুজ্জামান মনি, ফরহাদ হোসেন, আশিকুজ্জামান , ডরপ ইভলভ প্রকল্পের উপজেলা ফিল্ড ফ্যাসিলেটড মোঃ হারুন অর রশিদ প্রমুখ।

মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ সিএসও নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930