• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এভসেক সদস্য কর্তৃক স্বর্ণের রুলি উদ্ধার ও সম্মানিত যাত্রীর নিকট হস্তান্তর

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫
এভসেক সদস্য কর্তৃক স্বর্ণের রুলি উদ্ধার ও সম্মানিত যাত্রীর নিকট হস্তান্তর

আজ ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে আনুমানিক ১২০০ ঘটিকায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেক সদস্য টহলকালীন সময়ে আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় স্বর্ণের রুলি সদৃশ একটি বক্স মালিকানা বিহীন অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘোষণার মাধ্যমে সকলকে জানানো হয়। কিন্তু বক্সটির মালিক সনাক্ত না হওয়ায় স্বর্ণের রুলি সম্বলিত বক্সটি এভসেক কন্ট্রোল রুমে জমা দেওয়া হয়।

পরবর্তীতে সিসি টিভির ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন সম্মানিত যাত্রী আগমনী টার্মিনালে কিছু একটা খুঁজছেন। তাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় যে স্বর্ণের রুলি সদৃশ বক্সটি তিনি আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় ভুলক্রমে ফেলে এসেছেন এবং বক্সটি তার মালিকানাধীন। এরপর সম্মানিত যাত্রীকে এভসেক কন্ট্রোল রুমে নিয়ে সিসিটিভি ফুটেজ যাচাই করে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে এভসেক শিফট সুপারভাইজারের উপস্থিতিতে স্বর্ণের দুটি রুলি (আনুমানিক মুল্য ৪,০০,০০০ টাকা) সম্মানিত যাত্রীর নিকট হস্তান্তর করা হয়। উক্ত স্বর্ণের রুলি হাতে পেয়ে সম্মানিত যাত্রী খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এভসেক সদস্যদের কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।
এভসেকের দ্রুত পদক্ষেপ ও সতর্কতামূলক ব্যবস্থা সম্মানিত যাত্রীদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য যে, সম্মানিত যাত্রীগণ বিমানবন্দরে যেকোনো জিজ্ঞাসার জন্য যোগাযোগের নাম্বার : ১৩৬০০ অথবা ইমেইল : info@hsia.gov.bd www.hsia.gov.bd

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930