• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে”বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪
“এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে”বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আহ্বান জানিয়ে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দুর্নীতির দুষ্ট চক্র থেকে বেরোতে হবে। এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে। পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে গ্রাহক সেবা ও সন্তুষ্টির ভিত্তিতে।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় মাননীয় উপদেষ্টা এসব মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন করতে হবে। নতুন প্রজন্মের নতুন ধরনের আইডিয়া নিয়ে আমাদের কাজ করতে হবে।

মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আরো বলেন, উন্নয়নের গল্প-কাহিনী যদি সত্য হতো তবে কি মানুষ রাস্তায় নেমে আসতে হতো? বাইরের মানুষ আমাদের নিয়ে কি ভাবে তা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। অতিরিক্ত যেকোনো ব্যয় বন্ধ করে মিতব্যয়িতা নীতি গ্রহণ করতে হবে কিন্তু কাজ কমানো যাবে না। কম অর্থে বেশি কাজ করতে হবে। ভ্যালু ফর মানি হতে হবে। এসময় তিনি টেন্ডারিং এর ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করেন।

মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930