• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইসলামপুরে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৫, ২০২৪
ইসলামপুরে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্মমন্ত্রী

জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের কান্দারচর আব্দুর রশিদের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা হতে বেলকুচিপাড়া মজিবরের বাড়ি ভায়া পশ্চিম কান্দারচর জিপিএস রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ (শুক্রবার) সকালে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এ রাস্তাটির পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে ইসলামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ১ হাজার ৯ শত ৫০ মিটার দীর্ঘ এ রাস্তাটির নির্মাণ কাজের জন্য চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ২ কোটি ৬১ লাখ ৯ হাজার ৭৫ টাকা। রাস্তাটির পাকাকরণ কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘলা এন্টারপ্রাইজ।

এ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031