• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বিদের উপর সহিংসতা বন্ধ করার দাবি জানিয়েছে জাসদ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪
আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বিদের উপর সহিংসতা বন্ধ করার দাবি জানিয়েছে জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ ১২ আগস্ট ২০২৪ সোমবার এক বিবৃতিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বিদের উপর শারিরীক আক্রমণ, ধর্মস্থান-ঘরবাড়ি-ব্যবসাস্থানে হামলা ও দখল এবং প্রকাশ্য-গোপন অব্যাহত চাঁদাবাজির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। নেতৃবৃন্দ এসব ঘটনার সাথে যুক্ত দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে জাসদ নেতৃবৃন্দ বলেন, যে কোনো রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠি ও লুটপাটকারী-দখলদার-চাঁদাবাজরা সর্বপ্রথম আদিবাসী ও সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর নিজেদের হীন রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়ে। তারা এই ধরনের আচরণ চিরতরে বন্ধের জন্য এখনই কার্যকর ব্যবস্থা শুরুর জন্য সরকার-প্রশাসন-রাজনৈতিক দল-মতের প্রতি আহ্বান জানান।

জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের সর্বত্র সর্বোতভাবে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930