• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামীকাল হাসান আরিফের দাফন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪
আগামীকাল হাসান আরিফের দাফন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের সদ্যপ্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফকে আগামীকাল সকাল ১০ টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

এ ছাড়া তাঁর সম্মানে আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

রোববার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসান আরিফের মৃত্যুতে সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সেইসঙ্গে তার রুহের মাগফেরাতের জন্য সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930