• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অবসরে গেলেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১, ২০২৪
অবসরে গেলেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার সরকারি চাকরি থেকে অবসরে গেলেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে ১৯ জুলাই, ২০২৪ তারিখ হিসেবে ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ২০ জুলাই, ২০২৪ থেকে ১৯ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

বনজ কুমার মজুমদারকে ২০২২ সালের ২২ জানুয়ারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় সরকার।

গত আট বছর ধরে পিবিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন বনজ কুমার মজুমদার। খুব অল্প সময়ে আলোচিত ও ক্লু-লেস হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করে আলোচনায় আসেন তিনি। মামলার তদন্তেও আনেন নতুন ধারা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) আদলে তৈরি পিবিআই বনজ কুমারের নেতৃত্বে চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলা, নায়ক সালমান শাহ হত্যা মামলা, সগিরা মোর্শেদ হত্যা মামলা ও মোনায়েম হত্যার রহস্য উদঘাটন করে প্রশংসিত হয়েছে।

তিনি চাকরি জীবনে চট্টগ্রাম মহানগর পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশে কাজ করেছেন বনজ কুমার। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার পদে থাকাকালীন ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি। এরপরই পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআইতে তাকে পাঠানো হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930