• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এস আলমসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪
এস আলমসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

চট্রগ্রামের আসাদগন্জ এস আলম এর হেড অফিস দিয়ে যাত্রা শুরু হলে ও ধীরে ধীরে এসআলম বিশাল একটি গ্রুপে পরিণত হয়।বর্তমানে সারা বাংলাদেশে এস আলমের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এস আলম নামে পরিচিত মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের হিসাবের তথ্য দিতে ব্যাংকগুলোর কাছে চিঠি চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৪ আগস্ট) ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে এনবিআরের কর অঞ্চল-১৫

চিঠিতে আয়কর আইন-২০২৩ এর ২০০ ধারা অনুযায়ী ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের তথ্য যত দ্রুত সম্ভব সরবরাহ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর।

চিঠিতে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম ও ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাবের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।

এ ছাড়া এস আলমের ছেলে, মেয়ে বা বোনের নামে, যৌথ নামে বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাবের তথ্য ও চাওয়া হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930