• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সোনাইমুড়ীতে গলা কেটে আহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত তদারকি করেন পুলিশ সুপার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬
সোনাইমুড়ীতে গলা কেটে আহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত তদারকি করেন পুলিশ সুপার

অদ্য ১০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন পৌরসভার ০৭নং ওয়ার্ডের বরলা ভূঁইয়া বাড়ি এলাকায় নিজ বসতঘরের শয়নকক্ষে মোঃ সালেহ আহম্মদ (৫০) অজ্ঞাতনামা ব্যক্তির হামলায় গলা কেটে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, ভিকটিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং চলমান তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031