• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুনামগঞ্জের মংলারগাঁওয়ে সংখ্যালঘুদের শতাধিক বাড়িঘরে হামলা ঐক্য পরিষদের তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
সুনামগঞ্জের মংলারগাঁওয়ে সংখ্যালঘুদের শতাধিক বাড়িঘরে হামলা ঐক্য পরিষদের তীব্র প্রতিবাদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারের মংলারগাঁও ও মনিগাঁও পূর্ব হাঁটিগ্রামে গত ৩ ডিসেম্বর, ২০২৪ রাতে হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দোয়ারা বাজার লোকনাথ মন্দির এ হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ অন্তত ১৫ লক্ষ টাকা। স্থানীয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গুরু দে’র বসতভিটি ও পারিবারিক মন্দিরও হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘু গ্রামবাসীদের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ভয়ে সিলেটসহ অনত্র চলে গেছে।

ইতিমধ্যে আটককৃত মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ২০ বছর বয়স্ক পুত্র অকাশ দাসের ফেসবুক পোস্টে কথিতমতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় হিন্দুদের বিরুদ্ধে কয়েক ঘন্টা ধরে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এহেন সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্যে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।