শুধু ইঞ্জিনিয়ারিং পণ্য নয়, মানুষের জীবন বাঁচানোর সমাধান দিচ্ছে ব্রিস্টল ফায়ার ইঞ্জিনিয়ারিং: মোহাম্মদ খালাইফ
শুধু ইঞ্জিনিয়ারিং পণ্য নয়, মানুষের জীবন বাঁচানোর সমাধান দিচ্ছে ব্রিস্টল ফায়ার ইঞ্জিনিয়ারিং: মোহাম্মদ খালাইফ
নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
অগ্নিনিরাপত্তায় শিল্প, আবাসিক ও বাণিজ্যিক খাতের জন্য রয়েছে পূর্ণাঙ্গ সমাধান
বাংলাদেশের অগ্নিনিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (আইএফএসএসই) ২০২৬-এ অংশ নিয়েছে ব্রিস্টল ফায়ার ইঞ্জিনিয়ারিং এলএলসি (Bristol Fire Engineering L.L.C)। রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত এ প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি তাদের আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও ফায়ার সেফটি প্রযুক্তি তুলে ধরেছে।
মেলা উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির হেড অব এক্সপোর্ট মোহাম্মদ খালাইফ প্রতিষ্ঠানের পণ্য, প্রযুক্তি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন।
মোহাম্মদ খালাইফ বলেন, বাংলাদেশের বাজার এবং এ দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ব্রিস্টল ফায়ার ইঞ্জিনিয়ারিং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার অ্যালার্ম সিস্টেমের পূর্ণাঙ্গ সমাধান নিয়ে কাজ করছে। কনসালট্যান্ট ও ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্রযুক্তি ও পণ্য সরবরাহের মাধ্যমে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে ভূমিকা রাখাই তাদের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, “আমরা কেবল একটি ইঞ্জিনিয়ারিং পণ্য বিক্রি করছি না; বরং এমন একটি ইঞ্জিনিয়ারিং সমাধান দিচ্ছি, যা মানুষের জীবন বাঁচায় এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিদুর্ঘটনার ঝুঁকি প্রতিরোধে সহায়তা করে।”
তিনি আরও জানান, শিল্প, আবাসিক ও বাণিজ্যি—এই তিনটি খাতের জন্যই ব্রিস্টল ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের রয়েছে বিভিন্ন ধরনের অগ্নিনিরাপত্তা সমাধান। ক্লায়েন্ট, কনসালট্যান্ট এবং বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন সক্ষমতার ফায়ার পাম্প ও ফায়ার সাপ্রেশন সিস্টেম সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ফায়ার ডোর এবং ফায়ার ব্লাস্ট-প্রুফ ডোরও তাদের পণ্যসম্ভারের অন্তর্ভুক্ত। বিশেষ করে ব্লাস্ট-প্রুফ ডোরের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ইউএল লিস্টেড (UL Listed) অনুমোদন রয়েছে বলে জানান তিনি।
মোহাম্মদ খালাইফ বলেন, অগ্নিনিরাপত্তা শুধু যন্ত্রপাতি সরবরাহের বিষয় নয়; বরং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রতিটি স্থাপনার প্রয়োজন অনুযায়ী কার্যকর ও নির্ভরযোগ্য অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার।
তিনি মেলায় আগত দর্শনার্থী, কনসালট্যান্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্রিস্টল ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের স্টল পরিদর্শন করে প্রতিষ্ঠানটির পণ্য ও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানার আহ্বান জানান।
এ সময় স্টলে ব্রিস্টল ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের এক্সপোর্ট ডিভিশনের কি অ্যাকাউন্ট ম্যানেজার শেখ গুফরানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।