• ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিলিয়া ২য় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬-এ রিম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অংশগ্রহণ: সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
বিলিয়া ২য় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬-এ রিম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অংশগ্রহণ: সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ‘বেলিয়া সেকেন্ড ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’-এর সমাপনী দিনে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে রিম গ্রুপের প্রতিষ্ঠান রিম ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটি চীনের এলিভেটর প্রস্তুতকারক সাংহাই ফুজি (Shanghai Fuji)-এর বাংলাদেশে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে মেলায় চমৎকার একটি স্টল প্রদর্শন করে।

মেলা উপলক্ষে রিম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্মানিত ডিরেক্টর ও সিইও মোহাম্মদ ইয়াসির আরাফাত খান প্রতিষ্ঠানের যাত্রা, এক্সপোতে প্রাপ্ত সাড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য তুলে ধরেন।

এক্সপোতে অংশগ্রহণ প্রসঙ্গে মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, এই বছর বেলিয়ার সেকেন্ড এক্সপোতে তারা যতটা প্রত্যাশা করেছিলেন, তার চেয়েও অনেক বেশি ভিজিটর পেয়েছেন। মেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিন দিনেই স্টলে প্রচুর সংখ্যক দর্শনার্থী এসেছেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। স্টল ভিজিট করা প্রত্যেকেই অত্যন্ত সন্তুষ্ট হয়ে ফিরেছেন বলে তিনি জানান।

প্রতিষ্ঠানের ইতিহাস তুলে ধরে তিনি জানান, মূলত ১৯৯৪ সালে রিম গ্রুপ প্রতিষ্ঠিত হয়। প্রধানত কনস্ট্রাকশন—বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ে এবং ব্রিজ ও বিল্ডিং কনস্ট্রাকশন খাতের সাথে প্রতিষ্ঠানটি যুক্ত। তবে এলিভেটর ব্যবসাটি তারা সম্প্রতি শুরু করেছেন এবং গত চার মাস ধরে এই খাতে তাদের অগ্রযাত্রা চলছে।

নতুন হিসেবে মার্কেটে বেশ ভালো সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত যেসব ক্লায়েন্ট পেয়েছেন বা যারা অনলাইন-অফলাইনে ভিজিট ও কানেক্ট হচ্ছেন, তারা প্রত্যেকেই টিম মেম্বার এবং প্রোডাক্ট লাইনআপ দেখে বেশ খুশি। কয়েকটি ভালো অর্ডারও লক করতে পেরেছেন এবং কিছু প্রোডাক্ট প্রোডাকশন লাইনে রয়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো সাংহাই ফুজি এলিভেটর নিয়ে আসার বিষয়ে তিনি জানান, সাংহাই ফুজি চীনের অন্যতম পাইওনিয়ার কোম্পানি, যারা ৩৪ বছর ধরে সাংহাইতে ফ্যাক্টরি পরিচালনা করছে এবং বিশ্বের ৫০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে। বাংলাদেশে প্রথম তাদের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে এই ব্র্যান্ডটি নিয়ে আসতে পারায় প্রতিষ্ঠানটি গর্বিত।

মেলার পর দর্শনার্থী ও সম্ভাব্য কাস্টমাররা কীভাবে যোগাযোগ করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রিম ইঞ্জিনিয়ারিং ও রিম গ্রুপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে হটলাইন নম্বর দেওয়া আছে। গ্রাহকরা ইতিমধ্যে ২৪ ঘণ্টা হটলাইন নম্বরে যোগাযোগ করছেন এবং প্রচুর কোয়ারি আসছে, যেগুলোর উত্তর নিয়মিত দেওয়া হচ্ছে।

লিফটের ক্ষেত্রে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক সার্ভিসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লিফট অত্যন্ত জরুরি একটি সেবা এবং এতে ঝুঁকির বিষয় থাকে। তাই গ্রাহকদের সুবিধার্থে দিন-রাত ২৪ ঘণ্টাই তাদের টিম প্রস্তুত থাকে।

সবশেষে মেলার সমাপনী দিনে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রিম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টর ও সিইও মোহাম্মদ ইয়াসির আরাফাত খান।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930