• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩০, ২০২৬
রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভা অনুষ্ঠিত

শুক্রবার ২৯ মে-২০২৬ খ্রি. তারিখ রাঙামাটি শহরের আসামবস্তী (রুপন টাওয়ার, ২য়তলা) পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙামাটি জেলা কমিটির কার্যালয়ে রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মাধ্যমে পাহাড়ে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংগঠনের গঠনতন্ত্র মেনে সকল কাজ করার বিষয়ে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।
ইদানিং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিরুদ্ধে গুটিকয়েক লোক লিপ্ত রয়েছেন এধরনের সংগঠন বিরুদ্ধে কাজ করা লোকদের চিহৃত করে তাদের বয়কট করার জন্য পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন (রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি) জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি আহবান জানান রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ।
এসময় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শিক্ষক পংকজ কুসুম বড়ুয়া, কাউখালী উপজেলার সভাপতি ও রাঙামাটি জেলা কমিটির সহ সভাপতি কনিষ্ঠ বড়ুয়া, রাঙামাটি জেলা কমিটির সহ সভাপতি নয়ন বিকাশ বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, রাঙামাটি জেলা কমিটির অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির আহবায়ক ও রাঙামাটি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক সনেট চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক স্বদেশ বড়ুয়া ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রন্টি বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।