• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রথযাত্রা উপলক্ষে সিলেটে ইসকন যুগলটিলা মন্দির পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬
রথযাত্রা উপলক্ষে সিলেটে ইসকন যুগলটিলা মন্দির পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক

আজ ১৫ জুলাই ২০২৬ খ্রি. দুপুর ০২.০০ ঘটিকায় শ্রী শ্রী রথযাত্রা-২০২৬ উদযাপন উপলক্ষে কোতোয়ালী মডেল থানাধীন ইসকন যুগলটিলা শ্রীশ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ এনামুল হক।

পরিদর্শনকালে, তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। রথযাত্রা-২০২৬ চলাকালীন সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত প্রস্তুতি সম্পর্কে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। রথযাত্রা উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও আনুষ্ঠানিক কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব গৌতম দেব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এবং মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, যোগাযোগ বিভাগের পরিচালক জনাব সিদ্ধ মাধব দাসসহ মন্দিরের অন্যান্য নেতৃবৃন্দ।