• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রংপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫
রংপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ২

গতকাল আনুমানিক রাত ১ টায় রংপুর শহরের ধাপ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গোলাবারুদসহ পাভেল (৪৩) নামক একজন ব্যক্তিকে চাঁদাবাজির অপরাধে গ্রেফতার করা হয়।

অপর আরেকটি অভিযানে, গতকাল আনুমানিক রাত ৩ টায় খুলনা শহরের পূর্ব বানিয়া খামার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি শটগান, ২ রাউন্ড গোলাবারুদ, মাদকদ্রব্য এবং গোলাবারুদ তৈরির রাসায়নিক দ্রব্যসহ জয়নুল আবেদীন জনি (৪০) নামক একজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অপরাধমূলক তৎপরতার তথ্য জানাতে অনুগ্রহ করে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট যোগাযোগ করুন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930