• ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

যানজট-জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৬
যানজট-জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের বৈঠক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কমিটির নেতারা।

মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে আইডিইবির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন, সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নগর ব্যবস্থাপনা উন্নয়ন, টেকসই অবকাঠামো গড়ে তোলা এবং নাগরিক ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আইডিইবি নেতারা রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অন্যদিকে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম নগরবাসীর দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930