• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভোলায় দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ ০৪ জন সক্রিয় সদস্যকে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি তাজা কার্তুজ ও ০৪ টি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
ভোলায় দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ ০৪ জন সক্রিয় সদস্যকে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি তাজা কার্তুজ ও ০৪ টি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড

সোমবার ০৪ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নভেম্বর ২০২৪ তারিখ সোমবার রাত ০২৩০ ঘটিকা হতে ভোর ০৫০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন ৫ নং বাপ্তা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি কার্তুজ ও ০৪টি দেশীয় অস্ত্র (ছুরি ০৩ টি ও চাপাতি ০১ টি) সহ ০৪ জন দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ বেলায়েত হোসেন, শেখ ফরিদ, মোঃ কামাল এবং মোঃ আল আমিন কে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন যাবৎ বেলায়েত হোসেন এর নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। এছাড়াও আটককৃত মোঃ বেলায়েত হোসেন এর বিরুদ্ধে হত্যা এবং চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা।