• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফের রূহের মাগফেরাত কামনায় সচিবালয়স্থ জামে মসজিদে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪



ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে অন্তবর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফের রূহের মাগফেরাত কামনায় বাংলাদেশ সচিবালয়স্থ জামে মসজিদে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, হাসান আরিফ ছিলেন একজন সৎ, ধার্মিক; পরোপকারী, খাঁটি দেশপ্রেমিক ও বিজ্ঞ আইনজ্ঞ। তিনি অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। ভূমি মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন; ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। তিনি জাতির কাছে সদা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, প্রয়াত উপদেষ্টার পুত্র মোয়াজ আরিফ ও ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আবু বকর ছিদ্দিক।
পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সকালে প্রয়াত ভূমি উপদেষ্টাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930