• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিদায়ী পুলিশ পরিদর্শককে আরপিএমপির পক্ষ থেকে সম্মাননা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬
বিদায়ী পুলিশ পরিদর্শককে আরপিএমপির পক্ষ থেকে সম্মাননা

জনাব মোঃ হারুন-উর-রশিদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)-এর রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর হতে রাজশাহী রেঞ্জে বদলি উপলক্ষে আজ ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তোফায়েল আহমেদ।

দায়িত্ব পালনকালে জনাব মোঃ হারুন-উর-রশিদ পেশাদারিত্ব, নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরপিএমপিতে কর্মরত সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থল রাজশাহী রেঞ্জে সফল ও সুন্দর কর্মজীবন কামনা করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ কল্যাণের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031