• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ সোলার এক্সপোতে সম্মাননা পেলেন দীপাল চন্দ্র বড়ুয়া

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬
বাংলাদেশ সোলার এক্সপোতে সম্মাননা পেলেন দীপাল চন্দ্র বড়ুয়া

সৌরবিদ্যুৎ খাতের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর সমাপনী দিনের সেমিনারে ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন (বিজিইএফ)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ ও ৪ নভেম্বর দুই দিনব্যাপী এ এক্সপো অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের সেমিনারে সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণে সরকারি নীতি সহায়তা, প্রণোদনা, সহজলভ্য অর্থায়ন এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সৌরবিদ্যুৎ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার নীতি সহায়তা ও প্রণোদনার পাশাপাশি সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে। এ খাতের প্রতিবন্ধকতা দূর করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার আন্তরিক।

উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আয়োজিত এ এক্সপোতে ৮০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। পাশাপাশি পাঁচ শতাধিক কনফারেন্স ডেলিগেট বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930