• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে জাইকার আলোকচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে জাইকার আলোকচিত্র প্রদর্শনী

জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা ‘মাই বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’-এর বিজয়ীদের নাম গতকাল (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাইকা বাংলাদেশ। একইসাথে অনলাইনে একটি কিউরেটেড আলোকচিত্র প্রদর্শনী উন্মোচন করেছে জাইকা। প্রদর্শনীতে নাগরিকদের ক্যমেরাবন্দি বাংলাদেশের উন্নয়নের ২১টি ছবি প্রদর্শিত হচ্ছে।

এই অনলাইন প্রদর্শনীটির মাধ্যমে জাইকা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে বাংলাদেশি জনগণের দৃষ্টিতে দেশের উন্নয়নের ছোট ও বড় গল্পগুলো নথিভুক্ত করার পাশাপাশি তা বিশ্বদরবারেও তুলে ধরা হয়েছে।
এই প্রতিযোগিতায় দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ও আলোকচিত্রপ্রেমীরা অংশ নেন। ছবির মাধ্যমে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের উন্নয়নের যাত্রা তুলে ধরেছেন। শহরের নতুন উদ্ভাবন থেকে শুরু করে গ্রামীণ পরিবর্তন – সবই উঠে এসেছে ছবিগুলোতে। একই সঙ্গে প্রকাশিত হয়েছে দেশের মানুষের শক্তি ও মনোবল। জাইকা প্রতিটি ছবি গভীরভাবে পর্যালোচনা করেছে; দেশের অগ্রগতি ও উন্নয়নকে তুলে ধরা দৃশ্যগুলোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

একই দিনে জাইকা বাংলাদেশের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোকচিত্রীদের সম্মাননা জানানো হয় ও পুরস্কার প্রদান করা হয়।
দেশজুড়ে অগ্রগতি ও সম্ভাবনার এক আকর্ষণীয় দৃশ্যযাত্রা তুলে ধরছে এই প্রদর্শনী। ‘মাই বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক এই অনলাইন আলোকচিত্র প্রদর্শনী এখন সবার জন্য উন্মুক্ত।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930