• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা অফিসার্স ক্লাব এর নির্বাচনে ফের মেজবাহ উদ্দিন বিপুল ভোটে বিজয়ী

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৪
ঢাকা অফিসার্স ক্লাব এর নির্বাচনে ফের মেজবাহ উদ্দিন বিপুল ভোটে বিজয়ী

সরকারি কর্মকর্তাদের কল্যাণমূলক সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২৫৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৬৫৮ ভোট।

শুক্রবার,২৩ ফেব্রুয়ারী,২০২৪ রাতে নির্বাচন শেষে শনিবার ভোরে নির্বাচন কমিশন তাকে ২০২৪-২৫ মেয়াদে অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোঘণা করে।

এর আগে ২০২৪-২৫ মেয়াদের নির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিসার্স ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান। তাই এ পদে নির্বাচন হয় না। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এম খালিদ মাহমুদ (২৩৮৮), খোন্দকার মোস্তান হোসেন (২৩৪৯), অধ্যাপক ড. ফরদৌসী খান (১৯১৩)।

অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী (২২৯৭)
যুগ্ম সম্পাদক বিজয়ী হয়েছেন তানিয়া খান (২৪৬৫), অধ্যাপক ডা. মনিলরার আইচ লিটু (২২৯৯) এবং আখতাজ্জামান (২২৫৫)

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন, জসীম উদ্দিন হায়দার, ড. সৈ,য়দ ফিরোজ আলমগীর, মোহাম্মদ নাছির উদ্দিন, মো. আলমগীর হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), মো. দেলোয়ার হোসেন, ডা. রত্না পাল, আছমা সুলতানা (বন্যা), স্থপতি মীর মনজুরুর রহমান, আব্দুল মান্নান ইলিয়াস, মফিজ উদ্দিন আহম্মেদ, এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, ড. নাশিদ রিজওয়ান মনির।