• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিএমপি হেডকোয়ার্টার্সে এএসপি প্রবেশনারদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪
ডিএমপি হেডকোয়ার্টার্সে এএসপি প্রবেশনারদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান

রবিবার (৬ অক্টোবর ২০২৪ খ্রি.) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ১২ দিন ব্যাপী এএসপি প্রবেশনারদের ওরিয়েন্টেশন কোর্স।

ডিএমপির পিআরএন্ডএইচআরডি বিভাগের ট্রেনিং একাডেমীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিসিএস পুলিশ ব্যাচের ওরিয়েন্টেশন কোর্সে ১০৭ জন কর্মকর্তা অশগ্রহণ করেন। কোর্সটি গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. থেকে শুরু হয়ে আজ রবিবার (৬ অক্টোবর ২০২৪ তারিখ) শেষ হয়। এতে ডিএমপির বিভিন্ন বিভাগ ও তার কার্যাবলী সম্পর্কে সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপারদের সম্যক ধারণা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।