• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জামায়াত ইসলামীর সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ করবে না প্রতিবেশী রাষ্ট্র ভারত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৪
জামায়াত ইসলামীর সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ করবে না প্রতিবেশী রাষ্ট্র ভারত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয় গত ৫ই আগষ্ট। এর মাত্র চারদিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াতের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

নিষেধাজ্ঞা না থাকায় জামায়াতে ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষেধাজ্ঞামুক্ত হলেও দলটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা কোনো রকম যোগাযোগ করবে না ভারত।

একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সিদ্ধান্ত নিয়েছে, জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে। এ সিদ্ধান্ত থেকে ভারত সরে আসবে না।

দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারত আশঙ্কা করছে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূল ধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে।

তিনি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়, তাহলে মোদি বিষয়টি নিয়ে আলোচনা করবেন। দুজনেরই ২২ থেকে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকার ২০১৩ সালে জামায়াতের ওপর নিষেধাজ্ঞা দেয়। ওই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করার অভিযোগে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি জামায়েত ইসলামি দলটিকে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930