• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গণিত অলিম্পিয়াড গণিতপ্রেমী শিক্ষার্থীদের জন্য একটি দারুণ মঞ্চ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫
গণিত অলিম্পিয়াড গণিতপ্রেমী শিক্ষার্থীদের জন্য একটি দারুণ মঞ্চ

“গণিত অলিম্পিয়াড গণিতপ্রেমী শিক্ষার্থীদের জন্য একটি দারুণ মঞ্চ, যেখানে সামগ্রিকভাবে তাদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধন হয়। অপরদিকে, সাধারণ জ্ঞান অলিম্পিয়াডে ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল অর্জন করে থাকে।”
এরই ধারাবাহিকতায় আজ ২৪ আগষ্ট ২০২৫, রবিবার শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ অনুষ্ঠিত হলো “আন্ত:ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ গণিত অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা – ২০২৫”। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, চকরিয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এবং শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তঃক্যান্টনমেন্ট কলেজগুলোর মধ্যে জ্ঞান ও মেধার লড়াইয়ে অংশ নেয়।
ফলে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও মেধা যাচাই, সুস্থ প্রতিযোগিতা ও অনুসন্ধিৎসা সৃষ্টি হয়।