অদ্য ২৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাচিং প্রু চৌধুরী জেরি এবং বিশেষ অতিথি ছিলেন ২৯৮ নং সংসদীয় আসন-খাগড়াছড়ির মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল ওয়াদুদ ভূঁঞা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার সাদাত।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি; খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ম্রাসা থোয়াই মারমা; মং সার্কেল চিফ জনাব সাচিং প্রু চৌধুরী এবং পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
সভায় খাগড়াছড়ির সার্বিক বিষয় ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পারস্পরিক সমন্বয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং খাগড়াছড়ির সার্বিক উন্নয়নে জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়