বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান এর বিরুদ্ধে চিহ্নিত একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। দেশের এই চরম সংকটময় পরিস্থিতিতে কক্সবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের আপম জনতা, শিক্ষক, ছাত্র, কর্মজীবী, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজন যেভাবে আমার এবং আমার পরিবারের খোঁজখবর নিয়েছেন তা দেখে আমি সত্যিই আবেগাপ্লুত। আপনাদের সকলের এই ভালোবাসায় আমার মূল চালিকা শক্তি। আমি এবং আমার পরিবার আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এই কক্সবাজার পৌরসভা নিয়ে আমার অনেক স্বপ্ন। আমার জীবন যৌবন আমি এই কক্সবাজার পৌরসভার মঙ্গলের জন্য বিলিয়ে দিয়েছি। গত ১২ ই জুন ২০২৩ পৌর নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে সকলে আমাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করেছিলেন। আমি দায়িত্ব গ্রহণ করেছি আজ প্রায় ১১ মাস। দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত আমি সর্বদাই আপনাদের সেবা নিশ্চিতের জন্য চেষ্টা করে গিয়েছি। আমি সব সময় নিজেকে এবং আমার পৌরসভাকে দুর্নীতি মুক্ত রাখার চেষ্টা করেছি, আমি বিশ্বাস করি আমি তা সফলভাবে করতে পেরেছি। আমার পৌরসভায় যারাই দুর্নীতি করার চেষ্টা করেছে আমি সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।
আমার একটি রাজনীতিক পরিচয় থাকলেও আপনারা সকলেই অবগত আমি দীর্ঘ ১৫ বছর যাবত কক্সবাজার পৌরসভার কাউন্সিলর, ভারপ্রাপ্ত মেয়র, এবং বর্তমানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আমার এই দীর্ঘ সময় নিজেকে দলমত নির্বিশেষে সকলের সেবক হিসেবে নিজেকে পরিচালনা করার চেষ্টা করেছি। আমার এই দীর্ঘ ক্ষমতা কালীন সময়েও আমি রাজনৈতিকভাবে কাউকে হয়রানি ও রাজনৈতিক মামলা দেওয়ার চেষ্টা করি নাই বরং যারা বিভিন্নভাবে প্রতিহিংসামূলক রাজনৈতিক হেনস্থার/ মামলার শিকার হয়েছেন তাদেরকে আমার সাধ্যমত সহযোগিতা করেছি। হোটেল মোটেল জোনএ চাঁদাবাজি, অবৈধ ভুমি-জমি দখল সহ কোন প্রকার দুর্নীতিতে কখনোই নিজেকে জড়ায়নি। আমি সব সময় প্রতিহিংসা মূলক রাজনীতির বিরুদ্ধে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো।
কিন্তু কয়েকদিন যাবত একটি কুচক্রী মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী হিসেবে জড়ানোর চেষ্টা করেই চলছে এবং আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক মিথ্যা প্রচারণায় ও হুমকি-ধুমকিতে লিপ্ত রয়েছে। এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজ সামাজিকভাবে আমি এবং আমার পরিবারের সম্মান ক্ষুন্ন করে। আমি এসব প্রতিহিংসামূলক রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই সকল কুচক্রিকারিদের বিচার পৌরবাসীকেই দিলাম।
গত মাসে আমি অবৈধ নালা দখল এর উচ্ছেদ অভিযান শুরু করেছি, সেই অভিযানে আপনাদের সকলের বিপুল সাড়া পেয়েছি, যা আমাকে আমার কাজে আরো বেশি সাহস যুগিয়েছে। সেই চলমান অভিযানের মধ্যে আমার ডেঙ্গু এবং করোনা পজেটিভ আসে যার কারণে আমি অসুস্থ হয়ে পড়ি এবং এর মাঝে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ায় উচ্ছেদ অভিযান আর পরিচালনা করা সম্ভব হয়নি। ইনশাআল্লাহ, কিছুদিনের মধ্যেই আপনাদের সবাইকে নিয়ে অবৈধ নালা দখল এর উচ্ছেদ অভিযান আবারও পরিচালনা করা হবে।
গতকাল থেকে আমি আবারও অসুস্থ হয়ে পড়েছি, আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।
দেশের সংকটময় পরিস্থিতি এবং আমার অসুস্থতার কারণে কিছুদিন যাবত পৌরসভায় যেতে পারি নাই। যার ফলে আপনাদের নাগরিক সেবা পেতে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়েছে এজন্য আমি আপনাদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একটু সুস্থ বোধ করলেই পৌরসভায়র নিয়মিত কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ, আপনাদের নাগরিক সেবা পেতে যেন কোনরকম সমস্যা বা গাফিলতি না হয় তার জন্য সর্বদা খোঁজখবর রাখছি এবং দিকনির্দেশনা দিচ্ছি।
এসময় তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সততার সাথে আপনাদের অর্পিত দায়িত্ব পালন করে যেতে পারি। ” নিবেদন আপনাদের নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী কক্সবাজার পৌরসভা “