• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আরপিএমপি,পুলিশের কমিউনিটি পুলিশিং কমিটি গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৯, ২০২৬
আরপিএমপি,পুলিশের কমিউনিটি পুলিশিং কমিটি গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

অদ্য ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়। তিনি কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের উদ্দেশ্য, কমিটির কাঠামো, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে জনগণের সমন্বিত ভূমিকা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা। এ লক্ষ্যে কমিটির সদস্যরা স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর সহযোগিতা করবেন। একই সঙ্গে জনগণের মতামত ও সমস্যাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পুলিশি সেবা নিশ্চিত করতে আরপিএমপি সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ — রংপুর মেট্রোপলিটন পুলিশ।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930