• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শীতার্তদের ও অসহায় মানুষের মাঝে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৪
শীতার্তদের ও অসহায় মানুষের মাঝে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

রাজীব কান্তি দে/ঢাকা

বৃহস্পতিবার,১৮ জানুয়ারি, ২০২৪, বিকাল ৩টায়, মিরপুর চিড়িয়াখানা রোড, ঈদগা মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ১ হাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সভাপতিত্ব করেন-জাকির হোসেন বাবুল, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর। সঞ্চালনা করেন-মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেন-আপনারা যাকে ভালবেসে, যার ওপর আস্থা রেখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন আপনাদের সেই প্রিয় মানুষ, ভালবাসার মানুষ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ এই শীতবস্ত্র উপহার হিসেবে দিচ্ছে। শুধু শীত নয় আপনাদের যে কোন বিপদে-আপদে আমরা সর্বদা আপনাদের পাশেই আছি, পাশেই থাকবো। আপনারা আপনাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, জিএম গাফফার হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ আবু সাঈদ হিরো, মোঃ ওলিদ হোসেনসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930