রিপোর্ট: রাজীব-তাজ
ঢাকার বসুন্ধরার আইসিসিবি কনভেনশন হল-১ এ অনুষ্ঠিত স্যাভর ইন্টারন্যাশনাল আয়োজিত আন্তর্জাতিক রেনেক্স এক্সপো-২০২৪ এ অংশ নিয়েছে বাংলাদেশের সুনামধারী প্রতিষ্ঠান ওমেরা সোলার। ইস্ট কোস্ট গ্রুপের অংগ সংগঠন হিসেবে ২০১০ সাল থেকে বিদ্যুৎ সমস্যার বিকল্প সমাধান হিসেবে সোলার সিস্টেম এর সার্বিক বিস্তারে ওমেরা সোলার চমৎকার কাজ করে যাচ্ছে। মূলত তিন পন্থায় কাজ করে কোম্পানীটি- ১) দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সোলার প্যানেল এসেম্বলী করা, ২) রুফটপ প্রজেক্ট ও সোলার সমাধান সংক্রান্ত কনসালটেন্সী, যেমন- প্রজেক্ট উন্নয়ন সংক্রান্ত, ইপিসি সমাধান সংক্রান্ত, প্রজেক্ট ফাইনেন্সার আয়োজন করে দেওয়া ইত্যাদি এবং ৩) আইপিপি তথা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রজেক্ট উন্নয়ন করা (১০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রা)।
আন্তর্জাতিক এক্সপোর শুরুর দিন থেকে শেষ পর্যন্ত দারুণ সাড়া লাভ করে প্রতিষ্ঠানের স্টলটি। প্রতিবছর স্যাভর এক্সপোতে অংশ নিয়ে থাকে তারা। কোম্পানীর স্ট্রাটেজিক পার্টনার হিসেবে আছে প্রথম টায়ার ধারী- লোংগী সোলার, তৃণা সোলার, জিনকো সোলার এবং জেএ সোলার। আর ইনভার্টার পার্টনার হিসেবে আছে- এসএমএ এবং হুয়াওয়ে। বর্তমানে শতভাগ রোবটিক্স প্রযুক্তি প্রয়োগ করে অত্যাধুনিক সোলার প্রজেক্ট বাস্তবায়ন করছে ওমেরা সোলার। ইতিমধ্যে কোম্পানীটি ২০ টিরও অধিক রুফটপ সোলার নিয়ে বড় প্রজেক্ট এর কাজ বাস্তবায়ন করেছে, যার মোট ক্যাপাসিটি ৬০ মেগাওয়াট এর বেশী। মেঘনা গ্রুপের সোলার রুফটপ প্রজেক্টটি ২৩ মেগাওয়াট ক্যাপাসিটির। এটি এককভাবে দেশের বৃহত্তম রুফটপ প্রজেক্ট, যেটি ওমেরা সোলার বাস্তবায়ন করে।
ওমেরা রিনিউএবল এনার্জী লিমিটেড এর সম্মানিত সিইও মাসুদুর রহিম এক্সপোর শেষ দিন স্টলে উপস্থিত থেকে ক্রেতা- দর্শনার্থীদের সাথে আলাপ করেন এবং ওমেরা সোলার এর কর্মকান্ড নিয়ে সুন্দর উপস্থাপনা পেশ করেন। তিনি কালবেলা এক্সপ্রেস-কে জানান: ” ওমেরা সোলার তিনটি মডেলে কাজ করে, যেমন: ওপেক্স মডেল, ক্যাপেক্স মডেল এবং লিজ ফাইন্যান্স মডেল। এই ধারণা বাংলাদেশে নতুন, যা ওমেরা সোলার নিয়ে এসেছে। পাশাপাশি পিপিএ, ইপিসি, ইএমআই- তিন ধরণের এগ্রিমেন্ট মডেলও আমরা ক্রেতাদের দিয়ে থাকি”।
ওমেরা সোলার এর অফিস ঠিকানা- ইস্ট কোস্ট সেন্টার, গুলশান ১, ঢাকা। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে- www.ecg.com.bd