• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে বিসিআই এর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫
সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে বিসিআই এর শোক

দেশের স্বনামধন্য ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, এপেক্স গ্রুপ এর প্রতিষ্ঠাতা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রতিষ্ঠাকালীন পরিচালক জনাব সৈয়দ মঞ্জুর এলাহী ১২ মার্চ ২০২৫ তারিখ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭ টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধূরী (পারভেজ) তাঁর মৃত্যুতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালনা পর্ষদ ও সকল সদস্যের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এক শোক বার্তায় বিসিআই সভাপতি বলেন, তাঁর মৃত্যুতে আমরা আমাদের একজন প্রিয় অভিভাবককে হারালাম। উনার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয ক্ষতি। জনাব মঞ্জুর এলাহী এ দেশের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বিশাল অবদান রেখে গেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের শোকার্ত সদস্যবর্গের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031