বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ০৩ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার গুলশান ক্লাব লিমিটেডের ক্রিস্টাল প্যালেস হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শওকত আজিজ রাসেল।
সভায় বিটিএমএ-এর সহ-সভাপতি জনাব মোঃ আবুল কালাম এমপি ,জনাব মোঃ শামীম ইসলাম, এবং জনাব শফিকুল ইসলাম সরকারসহ অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিটিএমএ এর নেতৃবৃন্দ
সংগঠনের পরিচালনা পর্ষদের বিভিন্ন উদ্যোগ, কার্যক্রম ও সম্পৃক্ততা এবং প্রতিবেদনকালীন সময়ে দেশের প্রাথমিক টেক্সটাইল খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও অর্জন সম্পর্কে সভাকে অবহিত করেন।
এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ প্রাথমিক টেক্সটাইল খাতের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে বিটিএমএ-এর সভাপতি এবং তাঁর নেতৃত্বাধীন টিমের নিষ্ঠা, নিরলস প্রচেষ্টা ও নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় দেশের প্রাথমিক টেক্সটাইল শিল্পের স্বার্থ রক্ষা, বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।