• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুপ্রসিদ্ধ ব্র্যান্ড “দ্যা বডি শপ” এর বিশ্বমানের পণ্য বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে বিরাট পরিসরে

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৫, ২০২৪
সুপ্রসিদ্ধ ব্র্যান্ড “দ্যা বডি শপ” এর বিশ্বমানের পণ্য বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে বিরাট পরিসরে

১৯৭৬ সালে ইংল্যান্ডের ব্রাইটনে যাত্রা শুরু করে, ডেম অনিতা রডিক এর দূরদর্শী নেতৃত্বে ‘দ্যা বডি শপ’ একটি অগ্রগামী ব্র‍্যান্ড হিসেবে বিশ্ববাজারে আবির্ভূত হয়। দ্যা বডি শপ তখন থেকে চার দশকেরও বেশি সময় ধরে অবিচল গুণমান, সততা, স্থায়িত্ব এবং ক্ষমতায়নের মূল্যবোধকে ধারণ করে চলেছে। স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার, মেক-আপ এবং সুগন্ধী সহ বিভিন্ন ঘরানার ১০০% ভেগান পণ্য সহ বিশ্বের প্রথম গ্লোবাল বিউটি ব্র্যান্ড হয়ে ওঠে দ্যা বডি শপ। এর সমস্ত পণ্য ফর্মুলেশন পোর্টফোলিও আন্তর্জাতিক ভেগান সোসাইটি দ্বারা প্রত্যয়ন প্রাপ্ত।
উল্লেখ্য, দ্যা বডি শপ পরিবেশ নীতি ও সামাজিক অন্তর্ভুক্তির জন্য একটি আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়েছে। নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে কর্মক্ষেত্রে বৈচিত্র্যের প্রচার ও প্রসারে দ্যা বডি শপ ক্রমাগত একটি অর্থবহ প্রভাব রেখে যাচ্ছে।

এবার দ্যা বডি শপের কিছু সিগনেচার পণ্যের গুণকীর্তন করা যাক, যা সৌন্দর্য প্রেমীদের কাছে সবচেয়ে প্রিয় ও পরম আরাধ্য।

টি ট্রি স্কিনকেয়ার:* কেনিয়ার চা গাছের তেলের সাথে মিশ্রিত এক বিশেষ স্কিনকেয়ার। বিশেষজ্ঞ কৃষকদের হাতে সংগৃহীত ও ১২ ঘন্টার মধ্যে বাষ্পায়িত উপাদান সমৃদ্ধ এই স্কিন কেয়ারে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে করে উজ্জ্বল ও পরিষ্কার।

স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশ:* এটি ময়লা এবং অতিরিক্ত তেল দূর করে, পাশাপাশি ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করে। মাত্র সাত দিনে দৃশ্যমান ভাবে মুখের দাগ কমাতে প্রমাণিত।

টি ট্রি স্কিন ক্লিয়ারিং ম্যাটিফাইং টোনার:* এই পণ্যটি কার্যকরী ভাবে মেকআপ অপসারণ করে গভীরের ময়লা পরিষ্কার করে।

টি ট্রি স্কিন ক্লিয়ারিং নাইট মাস্ক:* এই রিফ্রেশিং মাস্ক দাগ কমাতে সাহায্য করে, ত্বককে সতেজ রাখে এবং বলিরেখা কমায়।

টি ট্রি র‍্যাপিড অ্যাকশন জেল:* এক ধরণের নন-স্টিকি জেল, যা ব্যবহারকারীর ত্বকে স্পর্শ করার সাথে সাথে কাজ শুরু করে। রাত্রে এটি ব্যবহার করা সবচেয়ে ভাল ফল বয়ে আনে।

সুগন্ধি সংগ্রহ শালা-*
এবার সুগন্ধির আলাপন।
উন্নত বিশেষায়িত কাচের বোতল, কাঠ এবং কর্ক ক্যাপ সমন্নয়ে দ্যা বডি শপের সুগন্ধি দারুণ ব্যতিক্রম। এই ফুলেল সুগন্ধী গুলো থেকে আপনার পছন্দেরটি বেছে নিতে পারবেন।

গ্রীষ্মের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, দ্যা বডি শপ তার সর্বশেষ উদ্ভাবনী সংস্করণ, এবং ফুলেল সংগ্রহ উপস্থাপন করে। এসব পারফিউম বা সুগন্ধী প্রকৃতির সবচেয়ে মূল্যবান ফুলের নির্যাস থেকে তৈরি করা হয়। গোলাপের সূক্ষ্ম মোহনীয়তা থেকে শুরু করে ইলাং ইলাং এর প্রাণবন্ত উষ্ণতায়, প্রতিটি ইও ডি পারফিউম সুবাসের মহাসমুদ্রে ব্যবহারকারীদেরকে অবগাহন করার আমন্ত্রণ জানায়। ন্যূনতম ৯০% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ভেগান সোসাইটি দ্বারা প্রত্যয়িত এসব সুগন্ধীগুলোর সুঘ্রাণ স্থায়িত্ব অবিশ্বাস্য।

সম্পূর্ণ গোলাপ সুগন্ধী:*

৯০% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সুগন্ধীর উপাদান ফ্রান্সের কিছু গ্রামে জন্মানো গোলাপ থেকে সম্পূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্য ধারণ করে প্রস্তুত হয়।

আইরিস পারফিউম:*

আইরিস ফুলের নরম, কোমল কাঠের ঘ্রাণে নিজেকে সতেজ রাখুন। ইও ডি পারফিউম একটি তীব্র সুন্দর সুবাস ছড়ায়। এই পারফিউম তৈরী হয় পাউডার পাপড়ি, পাইন জুনিপার বেরি এবং নরম সিডার কাঠের একত্র মিশ্রণে।

ইলাং ইলাং ফুলের পারফিউম:*

এটি একটি মশলাদার সাদা ফুলের সুবাস, যা উজ্জ্বলতা সহ ইলাং ইলাং ফুলের অপরিহার্য তেল দিয়ে তৈরি। এই তেল মূলত উদ্ভিদের মসৃণ ফুলের পাপড়ি থেকে সৃষ্ট।

সম্পূর্ণ ম্যাগনোলিয়া পারফিউম:*

এই শ্রেণীর ইও ডি পারফিউমটি উজ্জ্বল ও সুগন্ধীময় ম্যাগনোলিয়া ফুলের সম্পূর্ণ বর্ণালী ধাচে তৈরি। সুঘ্রাণেও অনন্য।

যেখানে পাওয়া যায়:

দ্যা বডি শপ, লেভেল ১, যমুনা ফিউচার পার্ক, কুড়িল, ঢাকা;

দ্যা বডি শপ, লেভেল ১, বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ, ঢাকা;

দ্যা বডি শপ, ২৩, গুলশান ইউনিমার্ট, ঢাকা;

দ্যা বডি শপের পণ্যগুলো সম্পর্কে জানতে ও কিনতে ভিজিট করুন- https://www.instagram.com/bdthebodyshop

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31